ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) ‘র পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। উল্লেখ্য, ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শুন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No. – 05/2023-24
পদের নাম – Specialist Officer
মোট শূন্যপদ – ১৩৬ টি। (UR – ৫৫ টি, SC – ২২ টি, ST – ১০ টি, OBC – ৩৫ টি, EWS – ১৪ টি।)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc (IT)/ B.Tech/ B.E/ BCA/ MCA/ M.Sc/ MBA/ CA অথবা সমতুল্য বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৩৬,৯০০ টাকা থেকে ১,১৬,৬০০ টাকা।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। অনলাইনে আবেদন করার সময় সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য জরুরি কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে চাকরিপ্রার্থীদের।
আবেদন ফি – General/ OBC/ EWS জাতিভুক্ত প্রার্থীদের ১০০০/- টাকা এবং তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ২০০/- টাকা এককালীন আবেদন ফি জমা করতে হবে। Debit Cards, Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets -এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
No comments:
Post a Comment