সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL), ইন্ডিয়া গভর্মেন্ট মিন্ট (IGM) – এর পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। উল্লেখ্য, ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শুন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
India Govt. Mint Kolkata Supervisor Recruitment
Employment No. – IGMK/HR (Estt.)/Rect./01/2023
পদের নাম – Supervisor [(OL) Level-A-1]
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অথবা হিন্দি বিষয়ে স্নাতকোত্তর চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। হিন্দি থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেশানের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। কম্পিউটারে হিন্দি ভাষা সংক্রান্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরী।
মাসিক বেতন – ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা।
বয়সসীমা – ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
পদের নাম – Engraver (Level–B-4)
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা (Fine Arts) বিষয়ে নূন্যতম ৫৫% নাম্বার নিয়ে স্নাতক পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৩,৯১০ টাকা থেকে ৮৫,৫৭০ টাকা।
বয়সসীমা – ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
পদের নাম – Jr. Technician (Burnisher) Level-W-1
মোট শূন্যপদ – ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ NCVT, SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ট্রেডে ITI পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।
বয়সসীমা – ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক এই প্রতিবেদনের নিচেই পেয়ে যাবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক। অনলাইনে আবেদন করার সময় সমস্ত শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, সচিত্র পরিচয়পত্র এবং অন্যান্য জরুরি কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে চাকরিপ্রার্থীদের।
আবেদন ফি – General/ OBC/ EWS জাতিভুক্ত প্রার্থীদের ৬০০/- টাকা + ১৮% GST এবং তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ২০০/- টাকা + ১৮% GST আবেদন ফি জমা করতে হবে। Debit Cards, Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets -এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
নিয়োগ পদ্ধতি – অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
Supervisor (OL) Level-A-1 পদের পরীক্ষার সিলেবাস
Engraver Level–B-4 পদের পরীক্ষার সিলেবাস
No comments:
Post a Comment