কেন্দ্রীয় সরকারের ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBPF) -এর মাধ্যমে ক্রীড়া বিভাগে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Constable (Genaral Duty)
মোট শূন্যপদ- ৭১ টি।
যে সমস্ত বিভাগে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো- Athletic, Hockey, Kabaddi, Football, Volleyball, Gymnastics, Boxing, Wrestling, Judo, Equestrian
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।
আবেদনের শুরু- ২০ ফেব্রুয়ারি, ২০২৩
আবেদনের শেষ- ২১ মার্চ, ২০২৩
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল স্ট্যান্ডারড টেস্ট ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
No comments:
Post a Comment