Monday, February 6, 2023

 

কেন্দ্রীয় সরকারের আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টার (AOC) -এ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- AOC/CRC/2023/JAN/AOC-02
পদের নাম- Tradesmen Mate
মোট শূন্যপদ- ১২৪৯ টি। (UR-508, EWS- 124, OBC- 337, SC- 187, ST- 93)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা।

পদের নাম- Fireman
মোট শূন্যপদ- ৫৪৪ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.aocrecruitment.gov.in -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।




No comments:

Post a Comment