Friday, December 30, 2022

 

কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার লিমিটেডের তরফে টেকনিশিয়ান ট্রেনি অপারেটর কেমিক্যাল ট্রেনি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- 01122022
পদের নাম- Operator (Chemical) Trainee
মোট শূন্যপদ- ১৮১ টি। (UR-80, SC-18, ST-17, OBC-48, EWS-18, PWD-11)
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে Digree/ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Technician Trainee
মোট শূন্যপদ- ৬৬ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Mechanical, Electrical, Instrumentation
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Digree/ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- X-RAY Technician
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- উভয় পদের ক্ষেত্রে পে লেভেল অনুযায়ী ২২,০০০/- টাকা থেকে ৬০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Gen/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৬ জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট, মেডিকেল ফিটনেস টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

Apply Now: Click Here

No comments:

Post a Comment