Saturday, December 31, 2022

 

Railway Apprentices Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া ট্রেনিং এর মাধ্যমে ভারতীয় রেলওয়ে তে এপ্রেন্টিস প্রশিক্ষণে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell) -এর তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হবে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের দপ্তরে।

Employment No: 03/2022 (NWR/AA)
Post Name- Appreciate
Total Vacancy- 2026 টি।

বয়স সীমা (Age Limit)- এপেন্টিস প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 10 ফেব্রুয়ারি 2023 তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন। SC/ ST শ্রেণিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছরের ছাড় পাওয়া যাবে, OBC শ্রেণিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের বয়সে ছাড় পাওয়া যাবে। এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমায় 10 বছরের ছাড় পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)- অন্তত গড়ে 50% নম্বর সহ মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস করতে হবে 10+ 2 সিস্টেমের অধীনে।
সঙ্গে NCVT/ SCVT অনুমোদিত যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI Course পাশ করে থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি- কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিকের প্রাপ্ত শতাংশ ও ITI Course -এ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।


নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের যেসব বিভাগে এই প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হল-
1) Divisional Railway Manager’s Office, Ajmer.
2) Divisional Railway Manager’s Office, Bikaner.
3) Divisional Railway Manager’s Office, Jaipur.
4) Divisional Railway Manager’s Office, Jodhpur.
5) B.T.C. Carriage, Ajmer.
6) B.T.C. Loco, Ajmer.
7) Carriage Work Shop, Bikaner
8) Carriage Work Shop, Jodhpur.

আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জয়পুর এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট টি হল www.rrcjaipur.in , প্রার্থীদের উপরে উল্লিখিত যেকোনো একটি জনের জন্য আবেদন করতে হবে।

আবেদন শুরু- 10 জানুয়ারি, 2023
আবেদন শেষ- 10 ফেব্রুয়ারি, 2023

আবেদন ফি- SC/ ST/ PWD/ Women প্রার্থী বাদে অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 100 টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিতে পারবেন সরাসরি অনলাইনে। SC/ ST/ PWD/ Women প্রার্থীদের কোনোরুপ আবেদন ফি জমা দিতে হবে না।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

Apply Now: Available on 10/01/2023

Official Notice: Download Now
Official Website: Click Here





No comments:

Post a Comment