Friday, June 9, 2023

 

নেয়াভেলী লিগনাইট কর্পোরেশন লিমিটেড (NLC) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রায় পাঁচশ শূন্যপদে নিয়োগ করতে চলেছে এই সংস্থা। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 02/2023

পদের নাম – Industrial Trainee [Specialized Mining Equipment (SME) Operations]
মোট শূন্যপদ – ২৩৮ টি।
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো AICTE/ UGC/State Board of Technical Education স্বীকৃত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে 3 years Diploma in Engineering কোর্স সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২২,০০০ টাকা।

পদের নাম – Industrial Trainee (Mines & Mine Support Services)
মোট শূন্যপদ – ২৬২ টি।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ সহ ভারতের যেকোনো স্বীকৃত ITI প্রতিষ্ঠান থেকে Fitter/ Turner/ Electrician/ Welding/ MMV/ Diesel Mechanic/ Tractor Mechanic/ Civil/ Foundry অথবা Cable Jointing ট্রেডে ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীদের NAC সার্টিফিকেট থাকলে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৮,০০০ টাকা।

বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে। SC/ ST প্রার্থীদের ৫ বছর, OBC প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় উপলব্ধ আছে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in এ ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে নিজেদের রেজিস্ট্রেশান সম্পন্ন করে ওয়েবফর্মের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেইল আইডি থাকা আবশ্যক।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট এসএমএস এবং ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন আবেদনকারীরা।

আবেদনের শেষ তারিখ – ০৮ জুলাই, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now


No comments:

Post a Comment