ভারত সরকারের ইন্টালিজেন্সি বিউরো (IB) -তে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- Nil
পদের নাম- Security Assistant/Ex
মোট শূন্যপদ- ১৫২৫ টি। (UR-739, OBC-276, SC- 242, ST- 117, EWS-151)
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নাম- MTS/GEN
মোট শূন্যপদ- ১৫০ টি। (UR-68, OBC-35, SC- 16, ST-16, EWS-15)
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- উভয় পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, পার্সোনালি টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here

No comments:
Post a Comment