রাজ্যের বীরভূম জেলা পরিষদের তরফে স্বচ্ছ ভারত মিশনে ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 05/VI/SBM(G)/BZP
পদের নাম- District Co-ordinator
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Public Health/ Rural Development/ Social Work -এ Post Graduate পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ২৭ হাজার টাকা।
পদের নাম- Asst. District Co-ordinator (Technical)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil Engineering -এ Diploma সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২৪ হাজার টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৭ জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
No comments:
Post a Comment