Thursday, January 12, 2023

 

রাজ্যের মালদা মেডিকেল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Employment No- P/MLD-MC/105
পদের নাম- Molecular Biologist
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Molecular Biology/ Biochemistry/ Biotechnology/ Microbiology -তে মাস্টার ডিগ্রী করা থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ৪০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- O/o The Principal, Malda Medical College, Malda.
ইন্টারভিউ তারিখ- ১৭ জানুয়ারি, ২০২৩ (সকাল ১১ টা)।


Official Notification: Download Now
Official Website: Click Here

No comments:

Post a Comment