সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- SCR/P-HQ/RPC/111/Act. App/2022
পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ৪১০৩ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- AC Mechanic- 250, Carpenter- 18, Diesel Mechanic- 531, Electrician- 1019, Electronic Mechanic- 92, Fitter- 1460, Machinist- 71, MMW – 24, MMTM- 05, Painter- 80, Welder- 553
বয়স- প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ৩০ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা- ১০+২ সিস্টেমের অধীনে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সহ NCVT/ SCVT অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা (https://scr.indianrailways.gov.in/) ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২৯, জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
No comments:
Post a Comment