পশ্চিমবঙ্গের West Bengal Judicial Service অর্থাৎ বিচার বিভাগে চাকরির নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রতি মাসে মোটা মাইনের বেতনের এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অধীনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আপনিও যদি এ চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকলে আবেদন করা যাচ্ছে, শূন্য পদ ঠিক কয়টি রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং কোন পদ্ধতিতে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে।
চাকরির বিজ্ঞপ্তি নম্বর: 19/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 30/12/2022
আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইন এর মাধ্যমেই আবেদন করা যাবে।
পদের নাম:
সিভিল জাজ- জুনিয়র ডিভিশন (Civil Judge- Junior Division)
মাসিক বেতন:
প্রতিমাসে 27,700 থেকে 44,770 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা:
৩০ ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। এসসি, এসটি, ওবিসি শ্রেণীর আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ এবং তিন বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
- রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে আইন অর্থাৎ ‘Law’ ডিগ্রি থাকতে হবে।
- ভারতের যেকোনো রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের বার কাউন্সিলের এডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।
শূন্যপদ:
রাজ্যের বিচার বিভাগে চাকরির জন্য মোট 29 টি শূন্য পদ রয়েছে (ক্লিয়ার- 12 টি, এন্টিসিপেডেড- 17 টি)।
নিয়োগ প্রক্রিয়া:
বেশ কয়েকটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে উক্ত পদে চাকরির জন্য নিয়োগ করা হবে, এগুলি হল-
- প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)
- মেইন পরীক্ষা (Main Exam)
- পার্সোনালিটি টেস্ট (Personality Test)
আবেদন প্রক্রিয়া:
(1) WBPSC বা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbpsc.gov.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক আমরা নিচে দিয়েছি। ওই লিংকে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
(3) নিচের লিংকে ক্লিক করে প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(4) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আবেদনকারীকে দরকারি তথ্য পূরণ করে লগইন করতে হবে। এরপর আবেদন এর মেন প্রক্রিয়া শুরু হবে।
(5) এবার অনলাইনে আবেদন করার ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে এবং শেষে পূরণ করা তথ্য গুলি মিলিয়ে নিয়ে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি:
- অনলাইনে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ 210 টাকা জমা করতে হবে।
- পশ্চিমবঙ্গের SC, ST, PWD শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি জমা করার প্রয়োজন নেই।
নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
| নোটিশ প্রকাশ | 30.12.2022 |
| আবেদন শুরু | 10.01.2023 |
| আবেদন শেষ | 31.01.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
| ✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| ✅অফিসিয়াল নোটিশ | Download |
| ✅ আবেদন করুন | Apply Now |

No comments:
Post a Comment