Wednesday, December 14, 2022

 

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে প্রার্থীদের নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- IOCL/MKTG/APPR/2022-23
পদের নাম- Apprentice (Trade/Technician/ Graduate)
মোট শূন্যপদ- ১৭৬০ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- Civil/ Electronics/ Mechanical/ Instrument Machinist/ Fitter/ Retail Sales Associate/ Data Entry Operator/ Graduate Apprentice সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI/ Diploma/ Degree করা থাকলে আবেদন করতে পারবেন। এবং Graduate Apprentice পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে BA/ B.Com/ B.Sc করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৩ জানুয়ারি, ২০২৩

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Apply Now: Click Here

No comments:

Post a Comment