রাজ্যের পৌরসভায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-12 of 2022
পদের নাম- Sub-Overseer
মোট শূন্যপদ- ৭৫ টি। (UR-35, UR others-7, SC-17, ST-4, OBC A-7, OBC B-5)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.mscwb.org গিয়ে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved/ OBC প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২৮ জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now
Apply Now: Click Here
No comments:
Post a Comment