রাজ্যের সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 6247
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ ইংরেজি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে। পরে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– The Director, IPGME&R, 244, A.J.C Bose Road, Kolkata-20.
আবেদনের শেষ তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২২
Official Notification: Download Now
Official Website: Click Here
No comments:
Post a Comment