Thursday, January 12, 2023




 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে রাজ্যে সরকারি নার্সিং কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- R/ Reader-Lateral, GCON/40/2022
পদের নাম- Reader
মোট শূন্যপদ- ১৪ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে Nursing -এ M.Sc/ P hD/ M. Phil করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৬৭,৩০০/- টাকা থেকে ১,৭৩,২০০/- টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.wbhrb.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আবেদন ফি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ- ২০ জানুয়ারি, ২০২৩

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ, কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

No comments:

Post a Comment